আধুনিক মানুষের সংকটঃ ইকবাল এবং নিৎশের সংলাপ
সম্ভবত গত পাঁচশ বছরে, অর্থাৎ ইবনে খালদুন-এর আল-মুকাদ্দিমার পরে মুসলিম চিন্তার জগতে রচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক গ্রন্থগুলোর একটি হলো মুহাম্মদ ইকবাল-এর The Reconstruction of Religious Thought in Islam (ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন)। এই বইয়ে ইকবাল ইসলামের দার্শনিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে আধুনিক বিজ্ঞান, দর্শন এবং জ্ঞানতত্ত্বের আলোকে পুনর্ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাঁর উদ্দেশ্য ছিল কেবল আধুনিকতার সমালোচনা করা নয়; বরং দেখানো যে ইসলামি চিন্তার ভেতরেই এমন এক জীবন্ত ও গতিশীল বিশ্বদৃষ্টি আছে, যা আধুনিক জ্ঞানকে আত্মস্থ করতে পারে, আবার তার সীমাবদ্ধতাও অতিক্রম করতে পারে।
বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের চিন্তাজগতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটছিল। আলবার্ট আইনস্টাইন-এর আপেক্ষিকতা তত্ত্ব নিউটনীয় বিশ্বদৃষ্টিকে চ্যালেঞ্জ করছিল; কোয়ান্টাম মেকানিক্স বস্তুজগত সম্পর্কে দীর্ঘদিনের নিশ্চয়তাকে প্রশ্নবিদ্ধ করছিল; অন্যদিকে ফ্রিডরিখ নিৎশে, অঁরি বার্গসঁ ও ইমানুয়েল কান্ট-এর মতো দার্শনিকরা মানুষের জ্ঞান, সত্য ও নৈতিকতার ভিত্তি নতুনভাবে ভাবতে বাধ্য করছিলেন।
এখানে উল্লেখ্য আলবার্ট আইনস্টাইনের পূর্বে বিজ্ঞানীরা নিউটনের বিশ্বদৃষ্টিকে ধ্রুব সত্য হিসেবে বিশ্বাস করতো। নিউটন বলেছিলেন মহাবিশ্ব ছিল একটি বিশাল যন্ত্র, যেখানে স্থান ও সময় সবার জন্য একই, নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। যদি কোনো বস্তুর বর্তমান অবস্থান ও গতি জানা যায়, তাহলে ভবিষ্যতও নির্ভুলভাবে গণনা করা সম্ভব।
কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এসে এই ধারণাকে চ্যালেঞ্জ করল। তিনি দেখালেন স্থান ও সময় আলাদা কোনো স্থির জিনিস নয়; এরা একসঙ্গে "space-time" গঠন করে। সময় সবার জন্য একভাবে প্রবাহিত হয় না। একজন দ্রুতগতিতে চলমান পর্যবেক্ষকের জন্য সময় অন্যজনের তুলনায় ধীরে যেতে পারে। মহাকর্ষ কোনো অদৃশ্য বল নয়; বরং ভর ও শক্তি space-time-কে বাঁকিয়ে দেয়, আর সেই বাঁকা পথে বস্তু চলাচল করে। ফলে মহাবিশ্ব আর একটি স্থির যান্ত্রিক কাঠামো নয়; বরং এটি একটি গতিশীল, সম্পর্কভিত্তিক এবং ক্রমাগত পরিবর্তনশীল বাস্তবতা।
ইকবালের কাছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, কারণ কুরআনের বিশ্বদৃষ্টিও স্থবির নয়, বরং সৃজনশীল ও প্রক্রিয়ামূলক। কুরআনের বিশ্বদৃষ্টিও গতিশীলতা, পরিবর্তন এবং সৃষ্টিশীলতার কথা বলে। তাই আধুনিক বিজ্ঞান ও ইসলামের মধ্যে অপরিহার্য কোনো সংঘর্ষ নেই।
কিন্তু একই সঙ্গে তিনি লক্ষ্য করলেন যে ইউরোপীয় সভ্যতা বিজ্ঞানে অসাধারণ সাফল্য অর্জন করলেও মানুষের জীবনকে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক ভিত্তি হারাতে বসেছে। তিনি লিখেছিলেন:
“Europe today is the greatest hindrance in the way of man's ethical advancement.” "আজকের ইউরোপ মানবজাতির নৈতিক অগ্রগতির পথে সবচেয়ে বড় অন্তরায়।"
ইকবালের বক্তব্য ছিল না যে পশ্চিমের বিজ্ঞান ব্যর্থ; বরং তাঁর উদ্বেগ ছিল এই আবিষ্কারগুলো অসাধারণ হলেও এগুলোকে পরিচালিত করার মত গাইডিং লাইফ ফিলোসফি পশ্চিমের নাই, the West lacked the spiritual warmth needed to guide mankind, “পশ্চিমের মানুষকে পরিচালনা করার মত আধ্যাত্নিক কোমলতা নেই ”
ইউরোপীয় এপিস্টোমোলজির এই দিকটি সমালোচনা করে ইকবাল বলেন মানুষের জ্ঞান শুধু যুক্তিনির্ভর নয়, মানুষ কেবলমাত্র যুক্তিবাদী বিঙ (being) নয়—মেটাফিজিক্স বা আধ্যাত্মিকতা মানুষের অভিজ্ঞতার অপরিহার্য অংশ।
এই প্রেক্ষাপটে ইকবালের সঙ্গে নিৎশের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিৎশের উবারমানের সাথে আছে খুদীর প্রাসঙ্গিকতা। তিনি বলেন,
"খুদি কো কর বুলন্দ এতনা, কে হর তাকদির সে পহলে
খুদা বান্দে সে খুদ পুছ্ছে, বতা তেরি রজা কিয়া হ্যায়।"
বাংলায় এর ভাবার্থ, নিজ সত্তাকে এমন উচ্চতায় উন্নীত করো যে, ভাগ্য নির্ধারণের আগেই আল্লাহ তোমাকে জিজ্ঞেস করেন, বলো বান্দা তোমার ইচ্ছা কী?
এটা নিৎশের, uberman asserts his will & take control in his destiny এর প্রতিধ্বনি। নিৎশের 'rejection of fatalism' & 'role of will power' তত্ত্বের সাথে ইকবালের বিরোধের জায়গা হল নিৎশের জরাথ্রুস্ট খৃষ্টিয়ান মোরালিটিকে রিজেক্ট করে ধর্মের ভাঙন ও শূন্যতা (Nihilism) কাটিয়ে উঠে মানুষকে নিজের ভাগ্য ও মূল্যবোধ নিজে তৈরি করা অথবা নিজের শক্তিতে বলিয়ান হয়ে uberman (Overman) বা অতিমানবে পরিণত হয়। কিন্তু ইকবালের খুদী শুধু নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া নয়; আত্মসচেতনতা, আত্মগঠন, এবং নৈতিক দায়িত্বের মধ্য দিয়ে ব্যক্তিসত্তাকে শক্তিশালী করা।
অর্থাৎ, আল্লাহর সঙ্গে সম্পর্ক, মেটাফিজিক্যাল মোরালিটির শৃঙ্খলা, ও মানবিক দায়িত্বের ভেতরেই খুদী বিকশিত হয় এবং সেই শক্তিকে সমাজের কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠায় কাজে লাগায়।
খুদীর বৈশিষ্ট্যে রাজনৈতিক সাম্য, সংহতি ও স্বাধীনতা গুরুত্বপূর্ণ যেটা নিৎশের উবারম্যানে অনুপস্থিত। অর্থাৎ, নিৎশের উবারম্যান শেষ পর্যন্ত স্ব-নির্ধারিত মূল্যবোধের দিকে যায়, আর ইকবালের খুদী শুধু নিজে শক্তিমান হয় তাই নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার দায়িত্বও বহন করে।
এখানে গুরুত্বপূর্ণ হল ইকবাল নিৎশেকে প্রতিযোগী হিসেবে দেখেন নাই। ইকবাল নিৎশের অনেক প্রশ্নকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছিলেন। বিশেষত মানুষের সৃজনশীল শক্তি, নিষ্ক্রিয় ভাগ্যবাদ (fatalism)-এর সমালোচনা, এবং আত্মগঠনের গুরুত্ব। কিন্তু নিৎশের ইনফেমাস gott ist tot (God is dead) পরবর্তী মূল্যবোধ সৃষ্টির প্রকল্পকে তিনি কুরানিক মোরালিটির শৃঙ্খলা ভিত্তিতে পুনর্গঠন করতে চেয়েছেন
উবারম্যান যে বিপদে পড়তে যাচ্ছে, ইকবাল সে ব্যাপারে সচেতন ছিলেন। ইকবাল বিশেষভাবে উদ্বিগ্ন ছিলেন এমন এক সভ্যতা নিয়ে, যেখানে মানুষ প্রযুক্তিগত শক্তি অর্জন করেছে কিন্তু নৈতিক পরিপক্বতা অর্জন করেনি। তিনি সতর্ক করে লিখেছিলেন:
“People who have no hold over their process of thinking are likely to be ruined by liberty of thought. If thought is immature, liberty of thought becomes a method of converting men into animals.”
"যাদের চিন্তাপ্রক্রিয়ার ওপর নিজস্ব নিয়ন্ত্রণ নেই, তারা চিন্তার স্বাধীনতার কারণেই ধ্বংস হতে পারে। চিন্তা যদি অপরিণত হয়, তবে চিন্তার স্বাধীনতা মানুষকে পশুতে পরিণত করার একটি উপায় হয়ে দাঁড়ায়।"
এখানে তাঁর উদ্বেগ আধুনিক স্বাধীনতার বিরুদ্ধে নয়; বরং নৈতিক ভিত্তিবিহীন স্বাধীনতার বিরুদ্ধে। তিনি মনে করতেন, মেটাফিজিক্স থেকে বিচ্ছিন্ন আত্মশক্তি যেমন সৃজনশীল হতে পারে, তেমনি ভয়ংকর ধ্বংসাত্মকও হতে পারে। বিংশ শতাব্দীর ফ্যাসিবাদ, বিশ্বযুদ্ধ এবং প্রযুক্তিনির্ভর গণবিধ্বংসী সহিংসতা পরবর্তীকালে তাঁর এই আশঙ্কাকেই অনেকাংশে সত্য প্রমাণ করেছে।
ইকবালের প্রাসঙ্গিকতা এখানেই। তিনি এমন এক প্রশ্নের উত্তর খুঁজছিলেন যা এখনও আধুনিক মানুষের কেন্দ্রীয় প্রশ্ন: কীভাবে আধুনিক, বৈজ্ঞানিক, স্বাধীন ও সৃজনশীল মানুষ হওয়া যায়, কিন্তু একই সঙ্গে আধ্যাত্মিক, নৈতিক ও অর্থপূর্ণ জীবনও বজায় রাখা যায়। ইকবাল একমাত্র দার্শনিক যিনি এই প্রশ্নের একটা ভারসাম্যপূর্ণ উত্তর দিয়েছিলেন।