ড. ওভামির আনজুম ক্লাসিকাল ও সমসাময়িক ইসলামী চিন্তার একজন স্বনামধন্য গবেষক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের টলেডো বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ অধ্যাপক। পাশাপাশি তিনি American Journal of Islam and Society এর কো-এডিটর, Yaqeen Institute এর রিসার্চ ডিরেক্টর এবং Ummahtics এর প্রতিষ্ঠাতা। তাঁর কাজের মাঝে রয়েছে ধর্মতত্ত, নীতিবিদ্যা, রাজনীতি এবং আইনের সমন্বয় – যা ক্লাসিক্যাল ও আধুনিক পশ্চিমা বিশ্বের চিন্তা-চেতনার সাথে সংশ্লেষণ করে বিশ্লেষণ করেন। তাঁর চিন্তা জগতের আগ্রহ ও উদ্দীপনার বিষয়গুলোর মাঝে রয়েছে জ্ঞানতত্ত্বের উৎস(epistemology), রাজনীতি, ফিকহ, ধর্মতত্ত্ব, কালাম, ইসলামি দর্শন ও আধ্যাত্বিকতা ইত্যাদি। বর্তমানে তাঁর অন্যতম গবেষণার বিষয় হলো আধুনিক আন্দোলন, রাজনৈতিক চিন্তা ও আধুনিক ইসলামি চিন্তার সাথে ধ্রুপদী বা ক্লাসিক্যাল ইসলামি জ্ঞানের সমন্বয় সাধন করা; বিশেষত আরব বসন্তের সাথে এগুলোর বড় ধরণের সংশ্লিষ্টতা থাকার কারণে এ দিকটায় তিনি মনযোগ দিয়েছেন। ইতিহাসে অধ্যয়নের কারণে লব্ধ অভিজ্ঞতার সাথে তিনি ক্লাসিক্যাল ইসলামি শিক্ষা, রাজনৈতিক দর্শন ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মতো আন্তঃশাস্ত্রীয় বিষয়ের সমন্বয় ঘটান।