মেন্যু
Menu
হাসান স্পাইকার
হাসান স্পাইকার

হাসান স্পাইকার একজন দার্শনিক ও তুলনামূলক চিন্তাবিদ, যিনি ইসলামি, গ্রিক ও আধুনিক চিন্তার ঐতিহ্য নিয়ে কাজ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমফিল সম্পন্ন করেছেন এবং সেখানে প্লোটিনাস, ডায়োনিসিয়াস দি অ্যারিওপ্যাগাইট, কান্ট ও হেগেলের দর্শন নিয়ে গবেষণা করেছেন। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যে কয়েক বছর ইসলামি জ্ঞানচর্চা করেন, বিশেষত ইবন আরাবির দর্শন ও পরবর্তী কালামের চিন্তাধারা নিয়ে। ২০২৩ সালে তাঁর বই Hierarchy and Freedom: An Examination of Some Classical Metaphysical and Post-Enlightenment Accounts of Human Autonomy প্রকাশিত হয়। ২০২৪ সালের নভেম্বরে তাঁর নতুন বই The Unravelling of Intelligibility: Elements of Modernity (Volume One: "The Civilisation of Liberal, Universal Modernity, Neutral & Scientific") প্রকাশিত হয়েছে। এই বইয়ে তিনি আধুনিকতার অন্তর্নিহিত দার্শনিক ভিত্তি ও এর প্রভাব বিশ্লেষণ করেছেন। ২০২৪ সালের নভেম্বরে তাঁর আরেকটি গ্রন্থ Things as They Are: Nafs al-Amr and the Metaphysical Foundations of Objective Truth প্রকাশিত হয়েছে, যেখানে তিনি ইসলামী দর্শনে সত্যের ধারণা এবং বস্তুগত বাস্তবতার সাথে এর সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।