ফাহমিদ-উর-রহমান
ফাহমিদ-উর-রহমান একজন প্রখ্যাত মননশীল প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী, যিনি ১৯৬৩ সালের ২৮ অক্টোবর যশোরে জন্মগ্রহণ করেন। তিনি শের-এ-বাংলা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ানস্ এন্ড সার্জন থেকে মনোরোগবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় মনোরোগ বিশেষজ্ঞ হলেও, ফাহমিদ-উর-রহমান ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও সমাজের বিভিন্ন দিক নিয়ে লেখালেখি করেন এবং আধুনিকতার সমস্যা নিয়ে সচেতন। তার লেখায় থাকে তত্ত্ব, তথ্য ও ভাবনার সমন্বয়, যা তাকে একজন আদর্শ সমাজবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি সাংস্কৃতিক আত্মপরিচয় ও বৈশ্বিকভাবে বাঙালি মুসলমানের স্থান নির্ধারণে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।