ফারাহ এল-শরিফি
ফারাহ এল-শরিফি (Farah El-Sharifi) আধুনিক ও সমকালীন ইসলামী চিন্তার একজন গবেষক ও ইতিহাসবিদ। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘নিয়ার ইস্টার্ন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনস’ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, যেখানে তার গবেষণার বিষয় ছিল উনবিংশ শতাব্দীর পশ্চিম আফ্রিকার ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য। তিনি বার্কলির ‘গ্র্যাজুয়েট থিওলজিক্যাল ইউনিয়ন’ থেকে ইসলামিক স্টাডিজে এমএ ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি আমেরিকান ধর্মীয় পরিসর ও জনপরিসরে সুফিবাদের উপস্থাপনা নিয়ে কাজ করেন। ফারাহ জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব ফরেন সার্ভিস’ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Stanford University) ‘আব্বাসি প্রোগ্রাম ইন ইসলামিক স্টাডিজ’-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কর্মরত।